print this page

যেকোন রিমোট (TV/VCR/AC) ঠিক আছে কিনা জেনে নিন ক্যামেরাযুক্ত মোবাইলের মাধ্যমে :)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করব । এইটি হল মোবাইল দিয়ে রিমোট ঠিক আছে কি না তা জানা । হয়ত শুনে অবাক লাগছে যে, এটা কিভাবে সম্ভব , কিন্তু এটি সত্য । আপনার বাসায়, অফিসে এবং অন্যান্য যায়গায় TV,VCR ও অন্যান্য যন্ত্রের রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্র থাকে। ব্যাটারী নতুন বা ভালো থাকা সত্বেও মাঝে মাঝে দেখা যায় এগুলো কাজ করে না তখন আপনি বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায় । তখন এই সামান্য সমস্যাটি নিয়ে স্থানীয় ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দোকানে যান ।
তবে এই টিপস আপনার অনেক কাজে লাগাতে পারেন । সমস্যাটা যদি আসলেই রিমোটেই হয় তবে একে পরীক্ষা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না । সাধারণত এখন তো আমাদের সবার হাতেই ক্যামেরা যুক্ত মোবাইল ফোন থাকে , তাহলে সেই মোবাইলটাকেই কাজে লাগান ।
নিচের নিয়মাবলি লহ্ম্য করুনঃ প্রথমে আপনার মোবাইলের ক্যামেরা ON করেন তারপর সেই ক্যামেরাকে রিমোটের মাথায় অর্থাৎ যেখানে রিমোটের বাল্ব রয়েছে সেখানে অবস্থান করান । এই অবস্থায় রিমোটের যে কোন একটি বাটন প্রেস করুন এবং মোবাইলের স্ক্রিনে দেখুন । কি দেখাচ্ছে ? যদি সেখানে প্রেস করার সাথে সাথেই মোবাইলের স্ক্রিনে একটি উজ্জ্বল লাইট দেখায় তখন আপনি বুঝবেন যে আপনার আপনার রিমোট ঠিক আছে আর যদি উজ্জ্বল আলো না দেখায় তবে বুঝবেন যে সমস্যাটা আপনার রিমোটেই ।
[বিদ্রঃ তবে মনে রাখবেন যে উজ্জ্বল আলো নাও দেখাতে পারে যদি আপনার রিমোটের ব্যাটারী নষ্ট থাকে ]
0 comments

Android মোবাইল অথবা Tab কে PC এর speakers হিসেবে ব্যবহার করুন

আপনি আপনার কম্পিউটার থেকে শব্দ বাজানো কোন উপায় আছে, এখানে PCspeakers হিসাবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করতে পারেন



এটা সেট আপ করার জন্য মোটামুটি সহজ কোনো তারের প্রয়োজন হয় না এবং এটা কাজ করার জন্য আপনি এমনকি Android এর সর্বশেষ সংস্করণ প্রয়োজন হবে না.

 SoundWire নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি করা যায়

অ্যাপ্লিকেশন বিনামূল্যে কিন্তু যদি আপনি চান আপনি পূর্ণ সংস্করণ জন্য £ 2.50 দিতে পারেন. "অ্যাপ্লিকেশনের সংস্করণ বিনামূল্যে প্রতি 45 মিনিট এবং প্রদর্শন বিজ্ঞাপন ভয়েস দ্বারা নিজেই চিহ্নিত করা হয়. মুক্ত সংস্করণ একটি 10 ​​মিনিট কম্প্রেশন বিচার নেই. পূর্ণ সংস্করণ সীমাহীন কাজ অডিও কম্প্রেশন করতে সক্ষম হবেন, (10 সংযোগ পর্যন্ত) একাধিক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন, এবং কোন বিজ্ঞাপন বা ভয়েস সনাক্তকরণ আছে. এটি অবিকল মিলিসেকেন্ডে, "GeorgieLabs ব্যাখ্যা একটি বিশেষ প্রো সেট মোড এবং প্রদর্শন বাফার লেটেন্সি আছে.
পিসি স্পিকার হিসেবে অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট কিভাবে ব্যবহার করার জন্য

ধাপ এক

ডাউনলোড করুন (উইন্ডোজ, লিনাক্স বা রাস্পবেরী Pi)  here এবং অ্যান্ড্রয়েড ডিভাইস here (full version is here).

Android as PC speakers app


ধাপ দুই

অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ সার্ভার উভয় চালান এবং তারা স্বয়ংক্রিয়ভাবে সংযোগ স্থাপন করা উচিত. ওয়াই ফাই, দুটি একই নেটওয়ার্কের হতে হবে.

ধাপ তিন

এবং আপনি পিসিতে SoundWire সার্ভার মধ্যে অডিও উত্স নির্বাচন করুন. এক্সপি ব্যবহারকারীদের তোমার শুনতে কি '' মিশ্রণ তরঙ্গ আউট 'বা' ঘন মিশ্রণ 'নির্বাচন করা উচিত যখন উইন্ডোজ 7/8 জন্য' ডিফল্ট মাল্টিমিডিয়া ডিভাইস জরিমানা করা উচিত. লিনাক্স ব্যবহারকারীদের README ফাইলের মধ্যে নির্দেশাবলী অনুসরণ করা উচিত.
SoundWire Server



ধাপ চার

এখন  আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস এর স্পিকার কাছ থেকে  গান শুনতে পারবেন  . আপনার কম্পিউটার নিঃশব্দ করা যাবে এবং আপনি SoundWire সার্ভার মধ্যে মাস্টার নিয়ন্ত্রণ সাথে ভলিউম মাত্রা নিয়ন্ত্রন করতে পারেন.
0 comments

কম্পিউটারে কখন কী ঘটছে? (Wise System Monitor a free Windows utilities to monitor process, hardware and network traffic.)

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ বা ভিস্তায় বেশ কিছু ডেস্কটপ প্রোগ্রাম বা গ্যাজেট আছে। সিস্টেমের গুরুত্বপূর্ণ অনেক তথ্য এসব গ্যাজেট থেকে জানা যায়। উইন্ডোজ ৮ সিস্টেমে ওই রকম কোনো গ্যাজেট না থাকলেও বিকল্প হিসেবে রিসোর্স মনিটর দিয়ে কম্পিউটারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা যায়। এর সাহায্যে কম্পিউটারের তাৎক্ষণিক বিভিন্ন তথ্য যেমন: সিপিইউ ব্যবহার, তাপমাত্রা, র‌্যাম ও নেটওয়ার্ক ব্যান্ডউইথ কতটুকু ব্যবহৃত হচ্ছে, তা দেখা যাবে। আবার তৃতীয় পক্ষের তৈরি করা বিনা মূল্যের সফটওয়্যারও পাওয়া যায় বেশ কিছু এ কাজের জন্য। 
উইন্ডোজের নিজস্ব রিসোর্স মনিটর সুবিধাটি ব্যবহার করতে হলে নিচের টাস্কবারে ডান ক্লিক করে টাস্ক ম্যানেজার নির্বাচন করতে হবে। এরপর পারফরম্যান্স ট্যাবে ক্লিক করে রিসোর্স মনিটর অপশনে ক্লিক করতে হবে। উইন্ডোজ ৮-এ একে টাস্কবারে আটকে (পিন) রাখা যাবে। উইন্ডোটির আকার ছোট-বড় করে গ্যাজেট বা অ্যাপ আকারে রাখা যাবে।
ঠিক একই রকম কাজের জন্য ওয়াইজ সিস্টেম মনিটর নামে বিনা মূল্যের একটি সফটওয়্যার আছে। এতে রিসোর্স মনিটরের চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। এটি ইনস্টল করার পর চালু করলে কম্পিউটারের বর্তমান নেটওয়ার্কের গতি, র‌্যাম, সিপিইউ, তাপমাত্রার তথ্যসহ ছোট একটি ভাসমান বার দেখা যাবে। এসব অপশনে ক্লিক করলে কম্পিউটারের তাৎক্ষণিক অবস্থা আরও বিস্তারিত জানা যাবে। ইন্টারনেটের সর্বোচ্চ গতি, কোন পোগ্রাম কতটুকু ডেটা আপলোড করল, কোন কোন প্রোগ্রাম কতটুকু র‌্যাম দখল করে আছে, কী কী প্রক্রিয়া সিপিইউয়ের কতটা ক্ষমতা ব্যবহার করছে—এ সবই দেখা যাবে এটি দিয়ে। প্রোগ্রামটি পাওয়া যাবে http://goo.gl/vaiTPP ওয়েব ঠিকানায়। এর আকার ১.৪২ মেগাবাইট।
0 comments

নতুন ব্রাউজার ভিভালডি

ভিভালডি ব্রাউজারভিভালডি ব্রাউজারইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধার্থে ভিভালডি নামের নতুন একটি ব্রাউজার তৈরি করেছেন অপেরা সফটওয়্যারের সাবেক প্রধান নির্বাহী জন ভন টেচনার। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স প্ল্যাটফর্মে প্রাথমিকভাবে এই ব্রাউজারটি ব্যবহার করা যাচ্ছে। ২৭ জানুয়ারি এই ডেস্কটপ কম্পিউটারের জন্য এই ব্রাউজারটি উন্মুক্ত করেছেন সফটওয়্যার নির্মাতা টেচনার।
বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে টেচনার জানিয়েছেন, যাঁরা বেশি বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভালডি ব্রাউজারটি। এটার ইন্টারফেস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্ক্রিনে যেসব ট্যাব ওপেন করা হয় তা দেখতে বিশেষ সুবিধা হয়।
টেচনার বলেন, ভিভালডি ব্রাউজারটির মোবাইল ফোন ও ট্যাবলেট সংস্করণ তৈরির কাজ চলছে। এটি তৈরি হলেই উন্মুক্ত করা হবে।
অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত গীতিকার অ্যান্টোনিও ভিভালডির নাম থেকে এই ব্রাউজারটির নামকরণ করা হয়েছে। অপেরা সফটওয়্যারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক ব্রাউজার ও মোবাইল ফোন প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন টেচনার। নিজের সেই অভিজ্ঞতার বিষয়টিই ভিভালডি নামকরণের মাধ্যমে তুলে আনতে চেয়েছেন তিনি। ২০১১ সালে অপেরা ছেড়ে ভিভালডি ডটনেট নামের একটি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরি করেন তিনি। নতুন ব্রাউজার তৈরিতে ৯০ শতাংশের বেশি বিনিয়োগ তাঁর।
টেচনার এ প্রসঙ্গে বলেন, ‘কখনো কখনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিজস্ব বিনিয়োগের দরকার পড়ে। আমি মনে করি সেই লক্ষ্যে পৌঁছাতে পারব।’
গুগল ক্রোম, মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, অ্যাপলের সাফারি, মজিলার ফায়ারফক্স এমনকি অপেরা নিজস্ব ব্রাউজার থাকার পরও নতুন ব্রাউজার কেন? টেচনার মনে করছেন, ব্রাউজার নিয়ে প্রতিযোগিতা থাকলেও নতুন ব্রাউজার উঠে আসার সুযোগ রয়েছে।
আমাদের ব্রাউজার সবার জন্যই। তবে যাঁরা বেশি বেশি নেট ঘাঁটেন এবং ব্রাউজার থেকে বেশি কিছু চান, তাঁদের জন্যই তৈরি করা হয়েছে ভিভালডি। এ ধরনের ব্রাউজারের চাহিদা আছে।
ভিভালডি ব্রাউজারে থাকছে ব্যক্তিগত নোট রাখা, ছোট স্ক্রিন শটের মাধ্যমে বুকমার্ক করে রাখা, একাধিক গ্রুপ ও ফোল্ডার তৈরি করার মতো বিশেষ ফিচার।
0 comments

মিনি কম্পিউটার

মিনি ডেস্কটপ কম্পিউটারবহনযোগ্য নতুন একটি খুদে ডেস্কটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। মাত্র চার বর্গ ইঞ্চি আকারের এই ‘মিনি ডেস্কটপ কম্পিউটার’ মনিটর ছাড়াও টিভির সঙ্গে যুক্ত করা যায়। অফিস ও ঘরোয়া কাজের বাইরে ডিজিটাল সাইনেজ দেখাতেও এটি ব্যবহৃত হয়।  কম্পিউটার সোর্সের আনা এ কম্পিউটারের দাম ২০ হাজার টাকা। 

Dell Inspiron Zino HD

Intel Atom 230 Processor 1.66GHz 1GB DDR2 RAM 160 GB SATA

DETAIL SPECIFICATIONS


Processor:Intel® Atom™ 230 Processor (1.66GHz, 1MB L2 Cache, 800MHz FSB)
Chipset:Intel 45 Chipset
RAM:1GB DDR2 RAM
Hard Drive:160 GB SATA (3.0Gb/s interface)
Graphics:Integrated Intel(R) Graphics Media Accelerator
Audio:Integrated 2.1 Channel (Audio) Capable
Optical Drive:16X CD/DVD burner (DVD+/-RW) w/double layer write capability
Networking:Integrated 10/100/LAN
Others:Dell standard Keyboard & Optical Mouse. Video: 1 15-pin VGA video connector, USB: USB Ports




0 comments

How to Delete Something From RUN Command

0 comments

নিয়ে নিন আপনার এন্ড্রোয়েডের জন্য কয়েকটি বাংলা কবিতা(Hit Bangla Kobita)

আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা খুব ই গুরুত্বপূর্ণ এন্ড্রোয়েড এপস নিয়ে এলাম, যা আপনারা  শৈশব এ বই তে পড়ছেন, এই এপস টি তে অনেক কবিতা আছে, আছে আমাদের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা আমি তুমাই ভালবাসি"| কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কায়কোবাদ, সুকান্ত ভট্টাচার্য, যতীন্দ্র মোহন বাগচী, হেলাল হাফিজ, সুকুমার রায় সহ মোট ২১ জন কবির কবিতা একসাথে করা হয়েছে|
এই এপস টি আপনাদের সংগ্রহে রাখতে পারেন.
ANDROID এর জন্য
0 comments
 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION